Achira News Logo
Achira News

রাক্ষসার প্রধান অভিনেতা সিয়াম আহমেদ এবং সুষ্মিতা চট্টোপাধ্যায়ের অন-স্ক্রিন রসায়ন ভাইরাল হয়েছে

Ananda Bazar
রাক্ষসার প্রধান অভিনেতা সিয়াম আহমেদ এবং সুষ্মিতা চট্টোপাধ্যায়ের অন-স্ক্রিন রসায়ন ভাইরাল হয়েছে
Full News
Share:

পরিচালক মেহেদী হাসান হৃদয়ের ছবি ‘রাক্ষস’-এর শুটিং প্রায় শেষ। আর দিন তিনেক বড়জোর। এ দিকে, ছবির নায়ক-নায়িকা যে প্রেমে ডুবে! সিয়াম আহমেদ-সুস্মিতা চট্টোপাধ্যায়ের রোম্যান্টিক মুহূর্তের একটি ছবি ভাইরাল। আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই পরিচালক হৃদয়ের রসিকতা, “ওঁরা চুটিয়ে ‘প্রেম’ করছেন।” বলতে বলতে ফোনের ও পারে হৃদয় হেসে জানিয়েছেন, সিয়াম-সুস্মিতার প্রেম পর্দাতেই সীমাবদ্ধ। বাস্তবে ওঁরা ভাল বন্ধু। এই ছবি দিয়ে বাংলাদেশের বিনোদনদুনিয়ায় পা রেখেছেন কলকাতার নায়িকা। “খুব অল্প সময়ে আমাদের সঙ্গে মিশে গিয়েছেন। প্রথম দিন থেকে ক্যামেরার সামনে সাবলীল। সেই জন্যই ওঁদের কাজ নিয়ে চর্চা হচ্ছে। জুটির ছবি ভাইরাল”, বললেন পরিচালক। সমুদ্রতীরে নায়ক-নায়িকা। নায়কের কাঁধে নায়িকার মাথা। সুস্মিতার মুখ ক্যামেরার দিকে। আবেশে চোখ বুজে ফেলেছেন। পিছনে সূর্য অস্তাচলে। সিয়ামের দৃষ্টি সে দিকে। সুস্মিতাকে নায়িকা হিসাবে পেয়ে তিনি কতটা খুশি? জানতে চাইতেই নায়ক বললেন, “খুব ভাল মেয়ে। খুবই মিশুকে। কাজ করে ভাল লাগছে। গত ১৩ দিন ধরে আমরা সবাই মিলে শ্রীলঙ্কায় শুটিং করছি। দিনগুলো যেন পাখা মেলে উড়ে যাচ্ছে।” নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ গোটাতে শনিবার অনেক রাত পর্যন্ত ছবির শুটিং হয়েছে। রবিবার বেলা পর্যন্ত সবাই তাই বিশ্রামে। সুস্মিতা সম্ভবত সেই কারণেই ফোনে অধরা। বদলে শুটিং সম্পর্কে সবিস্তার জানিয়েছেন পরিচালক হৃদয়। তাঁর কথায়, “সুস্মিতা এই ছবিতে আধুনিক, শিক্ষিত, উচ্চবিত্ত পরিবারের মেয়ে। তাঁকে মূলত তাই প্রেম, নাটকীয় দৃশ্যেই দেখা যাবে। সুস্মিতা এই ছবিতে কোনও অ্যাকশন দৃশ্যে অভিনয় করেননি।” তবে তাঁর অভিনয়দক্ষতা ছুঁয়ে গিয়েছে পরিচালককে। আভাস দিয়েছেন, তাঁর আগামী কোনও ছবিতে যদি সুস্মিতার উপযোগী কোনও চরিত্র থাকে, তবে আবার তিনি তাঁর কথা ভাববেন।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

রাক্ষসার প্রধান অভিনেতা সিয়াম আহমেদ এবং সুষ্মিতা চট্টোপাধ্যায়ের অন-স্ক্রিন রসায়ন ভাইরাল হয়েছে | Achira News