২০২৬ সালের IPL-এর ৪৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিলরাজস্থান রয়্যালস(RR) এবংদিল্লি ক্যাপিটালস(DC)। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium) অনুষ্ঠিত এই ম্যাচে শেষ পর্যন্ত ৭ উইকেটে হারতে হয় রাজস্থানকে। এই ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে ফর্মে থাকা তরুণ ব্যাটারবৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। সাম্প্রতিক ম্যাচগুলিতে যার ব্যাট ঝড় তুলছিল, সেই বৈভবই এ দিন শুরুতেই থমকে যায়। ইনিংসের একেবারে গোড়াতেই তাঁকে ফিরিয়ে দেন দিল্লির পেসার কাইল জেমিসন (Kyle Jamieson)।তবে আসল নাটকটা ঘটে উইকেট নেওয়ার পর। বৈভবকে আউট করার উচ্ছ্বাসে জেমিসন এমন একটি আচরণ করে বসেন, যা নিয়ে বিতর্ক শুরু হয়। তাঁর সেই আগ্রাসী উদযাপনই শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে, বোর্ডের নজরে পড়ে যায় ঘটনাটি এবং তার জেরে তাঁর বিরুদ্ধে নেওয়া হয় ব্যবস্থা।দিল্লি ক্যাপিটালসের পেসার কাইল জেমিসনের বিরুদ্ধে IPL-এর কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ ওঠে। ম্যাচ রেফারি রাজীব শেঠ (Rajeev Seth) তাঁকে লেভেল-১ অপরাধের জন্য সতর্ক বার্তা দেন এবং একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয় তাঁর নামে। ঘটনাটি ঘটে ম্যাচের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে। বৈভব সূর্যবংশীকে আউট করার পরই জেমিসন তাঁর খুব কাছে গিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে উদযাপন করতে থাকেন। এই আচরণ ব্যাটারকে উস্কে দিতে পারে বলেই মনে করা হয়।IPL কোড অফ কন্ডাক্টের ধারা ২.৫ অনুযায়ী, এমন কোনও আচরণ, ভাষা বা ইঙ্গিত যা প্রতিপক্ষকে উস্কে দিতে পারে, তা শাস্তিযোগ্য অপরাধ। জেমিসন নিজের দোষ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন। জানা গিয়েছে, উইকেট নেওয়ার পর তিনি বৈভবের চোখে চোখ রেখে বারবার তালি দিচ্ছিলেন, আর সেই সময় সূর্যবংশীও তাঁর দিকে তাকিয়ে ছিল।এই ম্যাচে বৈভব সূর্যবংশী বড় কিছু করতে পারেনি। মাত্র ২ বলে ৪ রান করে আউট হয়ে যায়। ইনিংসের প্রথম বলেই একটি চার মেরে শুরুটা ভালো করলেও, পরের বলেই ক্লিন বোল্ড হয়ে ফিরে যেতে হয় তাকে। তবে পুরো মরশুমে তার পারফরম্যান্স বেশ ভালোই। এখনও পর্যন্ত ১০ ম্যাচে বৈভব ৪০৪ রান করে ফেলেছে। অরেঞ্জ ক্যাপের দৌড়েও চতুর্থ স্থানে রয়েছে সে, যা তার ধারাবাহিকতার প্রমাণ দিচ্ছে।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের পর আচরণ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত দিল্লি ক্যাপিটালসের কাইল জেমিসন।
EI Samay•
Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.