Achira News Logo
Achira News

রণবীর সিং-এর'ধুরন্ধর 2 "-এর লক্ষ্য হল ভারতীয় সিনেমায় বিপ্লব ঘটানো।

AajKaal News
রণবীর সিং-এর'ধুরন্ধর 2 "-এর লক্ষ্য হল ভারতীয় সিনেমায় বিপ্লব ঘটানো।
Full News
Share:

বক্স অফিসে ঝড় তুলেছিল 'ধুরন্ধর'। এক হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছে আদিত্য ধর পরিচালিত ছবি। তিন মাসের মাথায় মুক্তি পাচ্ছে সেই ছবির দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। আর এই ছবিই নাকি ভারতীয় সিনেমার ভবিষৎ নির্ধারণ করতে পারে, সম্প্রতি এক অনুষ্ঠানে এমনই দাবি করেছেন রণবীর সিং। তাঁর মতে, ছবিটি এমন এক নতুন মানদণ্ড তৈরি করবে যা ভারতীয় চলচ্চিত্রের দিক বদলে দিতে পারে। মুম্বইয়ে ছবির একটি মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রণবীর ভক্তদের উদ্দেশে বলেন, "দর্শকদের ভালবাসা ও প্রত্যাশাই এই ছবিকে এত বড় করে তুলেছে। এই সিনেমার জন্য শুধু ভারত নয়, গোটা বিশ্বের দর্শকরাও অপেক্ষা করছেন।” অভিনেতার কথায়, ‘ধুরন্ধর ২’ শুধু একটি অ্যাকশন ছবি নয়, বরং এতে রয়েছে জোরদার গল্প, সূবক্ষ্ম চরিত্র এবং বড় পরিসরের নির্মাণ। ‘ধুরন্ধর’ মূলত একটি স্পাই-অ্যাকশন থ্রিলার। ছবিতে রণবীর সিং অভিনয় করছেন ‘হামজা’ নামে এক গোপন এজেন্টের চরিত্রে, যিনি বিপজ্জনক মিশন ও প্রতিশোধের গল্পে জড়িয়ে পড়েন। ‘ধুরন্ধর ২’-এ রণবীরের চরিত্র জসকিরত সিংহ রঙ্গি থেকে কীভাবে হমজা হয়ে উঠল, সেই কাহিনি দেখানো হবে। আদিত্য ধরের এই ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল সহ আরও জনপ্রিয় অভিনেতা। ছবিটি হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম-এই পাঁচটি ভাষায় মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। ছবির মুক্তির আগেই দর্শকদের মধ্যে দারুণ উন্মাদনা দেখা গিয়েছে। আগাম বুকিংয়েই প্রায় ১০ লক্ষ টিকিট বিক্রি হয়েছে এবং মুক্তির আগেই প্রায় ৫০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। এই বিপুল আগ্রহই প্রমাণ করছে যে ‘ধুরন্ধর ২’ নিয়ে প্রত্যাশা কতটা বেশি। রণবীর সিং মনে করছেন, যদি ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারে, তবে এটি ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এখন দেখার বিষয়, সত্যিই কি ‘ধুরন্ধর ২’ ভারতীয় চলচ্চিত্রের নতুন দিশা দেখাতে পারে কিনা।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

রণবীর সিং-এর'ধুরন্ধর 2 "-এর লক্ষ্য হল ভারতীয় সিনেমায় বিপ্লব ঘটানো। | Achira News