Achira News Logo
Achira News

রোমাঞ্চকর টি-টোয়েন্টি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল কে. কে. আর

AajKaal News
রোমাঞ্চকর টি-টোয়েন্টি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল কে. কে. আর
Full News
Share:

আজকাল ওয়েবডেস্ক:নিজামের শহরে গিয়ে কলকাতার জয়। ১০ বল বাকি থাকতে কেকেআর ৭ উইকেটে ম্যাচ জিতে নিল। যদিও পয়েন্ট টেবিলে কলকাতার অবস্থানের কোনও পরিবর্তন হল না। সেই আটেই রয়ে গেল তারা। অবশেষে জয়ের রাস্তায় যে কেকেআর ফিরছে এটাই খুশির খবর সমর্থকদের জন্য। এদিন সানরাইজার্স প্রথমে ব্যাট করে ১৬৫ রান করে। ট্র্যাভিস হেড ৬১ রান করেন। একসময়ে দারুণ গতিতে এগোচ্ছিল সানরাইজার্স। কিন্তু নাইট বোলাররা দারুণ ভাবে ঘুরে দাঁড়ান। নারিন ও কার্তিক ত্যাগী ২টি করে উইকেট নেন। বরুণ চক্রবর্তী নেন ৩ উইকেট। রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন ফিন অ্যালেন। ১৩ বলে ২৯ রান করেন তিনি। তার পরে রাহানে ও রঘুবংশী কেকেআরকে জয়ের রাস্তায় নিয়ে যান। রাহানে ৪৩ রানে ফিরে যান। অন্যদিকে রঘুবংশী দুরন্ত ৫৯ রান করে ফিরে যান। বাকি কাজ সারেন রিঙ্কু সিং। ৩ মে ২০২৬ ১৯ : ০২ নিজামের শহরে হায়দরাবাদকে হারাল কলকাতা। সেই সঙ্গে টানা তিনটি ম্যাচে জয় পেল কেকেআর ব্রিগেড। ১৬৫ রান তাড়া করতে নেমে কেকেআর ১০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল। ৩ মে ২০২৬ ১৮ : ৫৪ ২১ বলে ১৫ রান দরকার জিততে। ঠিক তখনই ফিরে গেলেন জমে যাওয়া রঘুবংশী। ৫৯ রানে আউট হলেন রঘুবংশী। কেকেআরের রান ৩ উইকেটে ১৫১। ৩ মে ২০২৬ ১৮ : ৫০ ১৬ ওভারে কেকেআর ২ উইকেটে ১৪৩ রান। রঘুবংশী ৫৮ রানে অপরাজিত। সঙ্গে রয়েছেন রিঙ্কু সিং। ৩ মে ২০২৬ ১৮ : ৪৪ রাহানে ও রঘুবংশীর পার্টনারশিপ ভাঙলেন সাকিব। দ্বিতীয় উইকেট গেল কলকাতার। রাহানে ফিরলেন ৪৩ রানে। ১৫ ওভারে ২ উইকেটে ১৩৩ রান কেকেআরের। ৩ মে ২০২৬ ১৮ : ৩৭ রঘুবংশী ৫০ করলেন। ১৪ ওভারে কলকাতার রান ১ উইকেটে ১২৯। রাহানে অপরাজিত ৪২ রানে। ৩ মে ২০২৬ ১৮ : ২৫ জয়ের গন্ধ ঢুকতে শুরু করেছে কলকাতা শিবিরে। এখনও পর্যন্ত দারুণ রান তাড়া করছে কেকেআর। ১২ ওভারে নাইটদের রান ১ উইকেটে ১১৯। রাহানে ৩৬ রানে এবং ৪৬ রানে অপরাজিত। ৩ মে ২০২৬ ১৮ : ১৬ ১০ ওভারে কলকাতা করল এক উইকেটে ১০৫ রান। রাহানের (৩৪) সঙ্গে ক্রিজে রয়েছেন রঘুবংশী (৩৪)। ৩ মে ২০২৬ ১৮ : ০৮ ৮ ওভারে কেকেআরের রান এক উইকেটে ৮৯। বেশ ভাল রান তাড়া করছে নাইটরা। ক্রিজে রাহানের (৩০) সঙ্গে রয়েছেন রঘুবংশী (২৩)। ৩ মে ২০২৬ ১৭ : ৫৪ পাওয়ারপ্লেতে কেকেআর করল এক উইকেটে ৭১। রাহানে ২১ রানে অপরাজিত। রঘুবংশী খেলছেন ১৫ রানে। ৩ মে ২০২৬ ১৭ : ৪৬ কামিন্সের উপরে নির্দয় ছিলেন অ্যালেন। পাঁচটা বল থেকে ২৭ রান নিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু ষষ্ঠ বলটাও গ্যালারিতে ফেলতে গিয়ে ধরা পড়ে গেলেন ক্লাসেনের হাতে। রান দিলেও বিপজ্জনক অ্যালেনকে ফেরালেন কামিন্স। ৪ ওভারের শেষে কেকেআরের রান এক উইকেটে ৪৯। অ্যালেন আউট হলেন ২৯ রানে। ৩ মে ২০২৬ ১৭ : ৪০ ৩ ওভারের শেষে কলকাতার রান বিনা উইকেটে ২২। রাহানে অপরাজিত ১৫ ও অ্যালেন নট আউট ৭। ৩ মে ২০২৬ ১৭ : ৩৫ ২ ওভারের শেষে নাইটদের রান বিনা উইকেটে ১৪। রাহানে ও অ্যালেন ৭ রান করে অপরাজিত। ৩ মে ২০২৬ ১৭ : ৩১ হায়দরাবাদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে কেকেআর প্রথম ওভারে করে বিনা উইকেটে ৮ রান। রাহানে ও ফিন অ্যালেন ওপেন করতে নামেন। ৩ মে ২০২৬ ১৭ : ১২ ১৬৫ রানে থামল হায়দরাবাদ। তাও পুরো ২০ ওভার খেলতে পারল না তারা। ১৯ ওভারে শেষ হায়দরাবাদের লড়াই। শুরুতে মার হজম করলেও দুরন্ত ভাবে ঘুরে দাঁড়াল কেকেআর। সুনীল নারিন ও কার্তিক ত্যাগী নেন ২টি করে উইকেট। বরুণ চক্রবর্তী নেন ৩টি উইকেট। বৈভব অরোরা ও অনুকূল রায় একটি করে উইকেট নেন। ৩ মে ২০২৬ ১৭ : ০২ ফের উইকেট হারাল হায়দরাবাদ। এবার বৈভব অরোরা ফরালেন শিবং কুমারকে। ৯ উইকেটে হায়দরাবাদের রান ১৫৬। ৩ মে ২০২৬ ১৬ : ৫৯ এবার সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স আউট। অনুকুলের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফিরলেন কামিন্স। ৮ উইকেটে ১৫৬ রান হায়দরাবাদের। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় চাপে পড়ে গিয়েছে তারা। ৩ মে ২০২৬ ১৬ : ৫৩ ফের ধাক্কা হায়দরাবাদ শিবিরে। সুনীল নারিনের শিকার এবার ক্রিজে জমে যাওয়া ঈশান কিষান। ২৯ বলে ৪২ রান করে ফিরলেন তিনি। ১৬ ওভারে সানরাইজার্সের রান ৭ উইকেটে ১৪৮। ১৫ ওভারের প্রথম বলে নারিনের শিকার সলিল। সেই ওভারেরই শেষ বলে ফিরলেন ঈশান কিষান। ৩ মে ২০২৬ ১৬ : ৪৯ সুনীল নারিনের ঘূর্ণিতে ঠকে গেলেন সলিল অরোরা। হায়দরাবাদ হারাল ষষ্ঠ উইকেট। সলিল আউট হলেন ২ রানে। ৩ মে ২০২৬ ১৬ : ৪১ আরও একটা দুর্দান্ত ক্যাচ রাহানের। ফের ধাক্কা দিলেন বরুণ চক্রবর্তী। অনিকেত বর্মা ৬ রানে ফিরে গেলেন। হায়দরাবাদের রান ৫ উইকেটে ১৩৫। পরপর উইকেট যাওয়ায় রানের গতিও কমছে সানরাইজার্স হায়দরাবাদের। ৩ মে ২০২৬ ১৬ : ৩০ কভারে রাহানের অ্যাকশন। স্মরণ এগিয়ে এসে মারতে চেয়েছিলেন, কিন্তু গতির অভাবে বিভ্রান্ত হয়। নাইট ক্যাপ্টেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্মরণ। ৪ রানে আউট হন তিনি। ১২২ রানে চতুর্থ উইকেটটি পড়ে সানরাইজার্সের। ৩ মে ২০২৬ ১৬ : ২২ পাখির মতো শরীর ছুড়ে ক্যাচ ধরলেন রভম্যান পাওয়েল। দুরন্ত ক্যাচে বিপজ্জনক ক্লাসেনকে ফেরালেন ক্যারিবিয়ান তারকা। ক্লাসেন ফিরলেন ১১ রানে। সানরাইজার্সের তৃতীয় উইকেট পড়ল ১১৭ রানে। ক্রিজে এখন ঈশান কিষানের সঙ্গে স্মরণ। ৩ মে ২০২৬ ১৬ : ১৬ হেড ফিরে যাওয়ার পরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখন খেলছেন ঈশান কিষান ও ক্লাসেন। ১০ ওভারের শেষে সানরাইজার্সের রান ২ উইকেটে ১০৭। ৩ মে ২০২৬ ১৬ : ১৩ অভিষেকের উইকেট হারানোর পরেও হায়দরাবাদ কিন্তু রান তোলার গতি কমায়নি। ২২ বলে পঞ্চাশ করেন ট্র্যাভিস হেড। তিনি ও ঈশান কিষান পঞ্চাশ পার্টনারশিপ করে ফেলেন। ৮.৫ ওভারে ১০৫ করে ফেলে হায়দরাবাদ। কিন্তু বরুণ চক্রবর্তী ফেরান হেডকে। অজি ওপেনার ফিরে গেলেন ৬১ রান করে। ৩ মে ২০২৬ ১৫ : ৪৭ হেড ও অভিষেক হাত খুলতে শুরু করায় কেকেআর বোলিংয়ে পরিবর্তন আনে। বৈভব অরোরাকে সরিয়ে রাহানে বল তুলে দেন কার্তিক ত্যাগীর হাতে। তিনি সাফল্য এনে দেন দলকে। অভিষেক শর্মাকে ১৫ রানে ফেরান ত্যাগী। ৪৪ রানে প্রথম উইকেট খোয়াল সানরাইজার্স। ৩ মে ২০২৬ ১৫ : ৪৪ নারিনের দ্বিতীয় ওভার থেকে আসে ১১ রান। ক্যারিবিয়ান স্পিনারকে ছক্কা ও চার মারেন হেড। ৩ ওভারের শেষে হায়দরাবাদের রান বিনা উইকেটে ৩৭। হেড অপরাজিত ২৭, অভিষেক অপরাজিত ১০। ৩ মে ২০২৬ ১৫ : ৩৯ আগ্রাসী ব্যাটিং শুরু ট্র্যাভিস হেডের। বৈভব অরোরার দ্বিতীয়, চতুর্থ,পঞ্চম ও ষষ্ঠ বলে বাউন্ডারি মারেন ট্র্যাভিস হেড। বৈভবের ওভার থেকে আসে ১৭ রান। ২ ওভারের শেষে সানরাইজার্সের রান বিনা উইকেটে ২৬। ৩ মে ২০২৬ ১৫ : ৩৪ নারিনের তৃতীয় বলে ছক্কা হাঁকান অভিষেক শর্মা। প্রথম ওভারের শেষে সানরাইজার্সের রান বিনা উইকেটে ৯। অভিষেক ও ট্র্যাভিস হেডের আগ্রাসী ক্রিকেট দেখার অপেক্ষায় সবাই। ৩ মে ২০২৬ ১৫ : ৩২ কেকেআরের হয়ে প্রথম ওভার করছেন সুনীল নারিন। উল্টোদিকে ট্যাভিস হেড। সেই কারণেই সুনীল নারিনকে দিয়ে শুরু করাল কেকেআর। আগের ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। সুপার ওভারে নারিন বল হাতে ভেল্কি দেখান। ৩ মে ২০২৬ ১৫ : ২৮ সানরাইজার্স হায়দরাবাদ এখন পয়েন্ট টেবিলে তিন নম্বরে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। কলকাতা নাইট রাইডার্স শুরুটা একেবারেই ভাল করেনি। ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নাইটরা এখন আট নম্বরে। ৩ মে ২০২৬ ১৫ : ২৫ কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেওপ্রথমে ব্যাট করতে চেয়েছিলেন। তিনি বলেন, দীর্ঘ বিরতি তাঁর দলকে সাহায্য করেছে। কেকেআর-ও দুটি পরিবর্তন এনেছে দলে। ফিন অ্যালেন ও রমনদীপের জায়গায় খেলবেন সেইফার্ট ও মণীষ পান্ডে। ৩ মে ২০২৬ ১৫ : ২৪ সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ''পিচ দেখে ভালই লাগছে।'' পিচে আর্দ্রতা দেখছেন না। কামিন্স মনে করেন তাঁর দলের তরুণ খেলোয়াড়রা 'দারুণ পারফর্ম' করছে। কামিন্স জানান, স্মরণ ও হর্ষল খেলবে রেড্ডি ও দুবের পরিবর্তে। ৩ মে ২০২৬ ১৫ : ২০ ৩ মে ২০২৬ ১৫ : ১৭ কলকাতা নাইট রাইডার্স-অজিঙ্ক রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিনস রভম্যান পাওয়েল, মণীষ পাণ্ডে, রিঙ্কু সিং, সুনীল নারিন, অনুকূল রায়, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা। ইমপ্যাক্ট বেঞ্চ- ফিন অ্যালেন, রমনদীপ সিং, তেজস্বী, সাইনি ও টিম সেইফার্ট।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

রোমাঞ্চকর টি-টোয়েন্টি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল কে. কে. আর | Achira News