Achira News Logo
Achira News

রশ্মিকা মান্দানা বিজয় দেভেরাকোন্ডার সাথে বিবাহের খবর অস্বীকার করেছেন

Ananda Bazar
রশ্মিকা মান্দানা বিজয় দেভেরাকোন্ডার সাথে বিবাহের খবর অস্বীকার করেছেন
Full News
Share:

২ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ে করছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা, এমনই খবর ছড়িয়েছিল রবিবার। সেই জল্পনা নিজেই পরিষ্কার করলেন রশ্মিকা। সংবাদমাধ্যমকে নিজেই স্পষ্ট করলেন অভিনেত্রী, মোটেই তাঁরা ২ ফেব্রুয়ারি বিয়ে করছেন না। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ গাঁটছড়া বাঁধছেন বিজয় ও রশ্মিকা। ২ ফেব্রুয়ারি বিয়ের খবর মিথ্যা, রশ্মিকা জানিয়ে দেওয়ার পরে ফের ২৬ ফেব্রুয়ারির অপেক্ষায় তাঁর অনুরাগীরা। উদয়পুরেই বিয়ের আসর বসবে বলেও জল্পনা তৈরি হয়েছে। তবে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত আড়ম্বর থাকছে না বলে জানা গিয়েছে। রশ্মিকা ও বিজয়ের পরিবারের ঘনিষ্ঠ ও পরিজনেরাই কেবল উপস্থিত থাকবেন বলে খবর। বিনোদনজগৎ থেকে হাতেগোনা কয়েক জন থাকবেন বলেও শোনা যাচ্ছে। শান্তিপূর্ণ ভাবে বিয়ের সমস্ত রীতি পালন করতে চান রশ্মিকা ও বিজয়। তাই ছবিশিকারি বা সংবাদমাধ্যমকেও এড়িয়ে যেতে চাইছেন তাঁরা। কিন্তু প্রীতিভোজে থাকবে জাঁকজমক। হায়দরাবাদে বিয়ের কয়েক দিন পরে প্রীতিভোজের আসর বসবে। এই অনুষ্ঠানে বিনোদনজগতের বহু তারকাই উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। গত বছর অক্টোবরে রশ্মিকা ও বিজয়ের বাগ্‌দানের খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। গোপনেই নাকি পারিবারিক আবহে তাঁরা বাগ্‌দান সারেন। এই প্রসঙ্গে সেই সময়ে এক সাক্ষাৎকারে ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী বলেছিলেন, “বিয়ে নিয়ে আমি কিছুই স্বীকার বা অস্বীকার করব না। যখন বলার, তখন আমরা নিজেরাই বলব।” ব্যক্তিগত জীবনে কাজ নিয়ে তাঁরা আলোচনা করেন? এই প্রসঙ্গেও কথা বলেছিলেন রশ্মিকা। তিনি সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “বাড়িতে আমি কাজ নিয়ে কোনও আলোচনা করি না। অন্তত ৮০ শতাংশ সময় আমি কাজ নিয়ে কোনও আলোচনা করি না। তবে কাজের জায়গায় কোনও সমস্যা হলে অবশ্যই আমি কথা বলি এবং সাহায্যও চাই (বিজয়ের থেকে)। আমি কাজে সাধারণত নিজের ১০০ শতাংশ দিই। কিন্তু বাড়ি ফিরে এলে আমি শুধুই তখন পরিবারের।”

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

রশ্মিকা মান্দানা বিজয় দেভেরাকোন্ডার সাথে বিবাহের খবর অস্বীকার করেছেন | Achira News