দীর্ঘ প্রতীক্ষার অবসান। নয়া মুখ্যমন্ত্রী পেতে চলেছে মণিপুর। মুখ্যমন্ত্রী হতে চলেছেন BJP নেতা যুমনাম খেমচাঁদ সিং। মঙ্গলবার দিল্লিতে বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে তাঁকেই নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে প্রায় এক বছর ধরে চলা রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটতে চলেছে।২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক সঙ্কটের জেরে নির্বাচিত এন বীরেন সিংয়ের সরকার ভেঙে দিয়েছিল কেন্দ্র। অবশেষে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সঙ্কেত মেলায় সরকার গঠনের দাবি জানাতে চলেছেBJP।এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েBJPবিধায়ক থোকচম রাধেশ্যাম সিং বলেছেন, ‘জনগণের নির্বাচিত সরকারের ফেরাটা অত্যন্ত জরুরি ছিল। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এবং খেমচাঁদ সিংয়ের নেতৃত্বে আমরা মণিপুরের সমস্ত সমস্যার সমাধান করব।’সিংজামেয়ি বিধানসভা কেন্দ্র থেকে ২০১৭ এবং ২০২২ সালে পরপর দু’বার জয়ী হয়েছেন খেমচাঁদ সিং। মণিপুর বিধানসভার স্পিকার হিসেবে সফল ভাবে দায়িত্ব পালনের পাশাপাশি, এন বীরেন সিং সরকারের মন্ত্রিসভায় শিক্ষা, গ্রামোন্নয়ন ও আবাসন দপ্তরের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। পোড়খাওয়া এই রাজনীতিবিদের কাঁধেই এবার মণিপুরে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোর গুরুদায়িত্ব দিল পদ্ম শিবির।
রাষ্ট্রপতি শাসনের অবসানের মধ্যে নতুন মুখ্যমন্ত্রীর জন্য প্রস্তুত মণিপুর
EI Samay•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.