উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:বলিউডের ব্লকবাস্টার পরিচালক রোহিত শেট্টির জুহুর বাসভবনের সামনে শনিবার গভীর রাতে চলল গুলি। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা চার রাউন্ড গুলি চালায় বলে খবর। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে মায়ানগরীতে। ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। তদন্তে মুম্বই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চশনিবার রাতের এই ঘটনার পর রবিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছায় মুম্বই পুলিশের বিশেষ শাখা, ক্রাইম ব্রাঞ্চ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। পুরো এলাকাটি বর্তমানে পুলিশি ঘেরাটোপে রয়েছে। যদিও এই ঘটনায় কেউ আহত হননি, তবে নিরাপত্তার খাতিরে জুহু এলাকায় টহলদারি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশি সূত্রে খবর, এই ঘটনার রেশ ধরে পুণে থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতরা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী। বন্ধুদের জন্য ‘নো-এন্ট্রি’, তদন্তে পূর্ণ সহযোগিতারোহিত শেট্টি বর্তমানে মুম্বই পুলিশের কাছে নিজের বয়ান রেকর্ড করাচ্ছেন। ঘনিষ্ঠ সূত্রের খবর:• সাক্ষাৎ স্থগিত:আগামী দুই দিনের সমস্ত পরিকল্পনা বাতিল করেছেন রোহিত।• অজয় দেবগণকে বার্তা:বলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধু অজয় দেবগণ সহ অন্যান্য সহকর্মীদের অন্তত আগামী ৪৮ ঘণ্টা তাঁর বাড়িতে না আসার অনুরোধ জানিয়েছেন তিনি।• যোগাযোগ মাধ্যম:আতঙ্কিত বন্ধু ও আত্মীয়দের সঙ্গে আপাতত ফোন এবং মেসেজেই কথা বলছেন পরিচালক। সূত্রের খবর, রোহিত তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। তিনি চান না তাঁর জন্য তাঁর কোনও বন্ধু বা সহকর্মী বিপদে পড়ুক। তাই কড়া নিরাপত্তার মধ্যেও তিনি সকলকে আপাতত দূরে থাকতে বলেছেন।
রোহিত শেঠির জুহুর বাড়ির বাইরে বন্দুকযুদ্ধ, দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাং-এর
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.