Achira News Logo
Achira News

সান্দাকফু ও সিকিমে তুষারপাত হাভোককে ধ্বংস করেছে

Uttarbanga Sambad
সান্দাকফু ও সিকিমে তুষারপাত হাভোককে ধ্বংস করেছে
Full News
Share:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:শীত বিদায় নিয়ে বঙ্গে যখন গরমের আমেজ শুরু হয়েছে, ঠিক তখনই খামখেয়ালি আবহাওয়ার সাক্ষী থাকল উত্তরবঙ্গ(North Bengal)। একদিকে সমতলে বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টি, অন্যদিকে সান্দাকফুর পাহাড়ি পথে ভারী তুষারপাত। আবহাওয়া দপ্তরের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বায়ুমণ্ডলে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের কারণেই এই পরিস্থিতি। তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু বিগত কয়েকদিন ধরে হালকা তুষারপাত হলেও শুক্রবার রাত থেকে সান্দাকফুতে ভারী তুষারপাত শুরু হয়(Sandakphu Snowfall)। এর ফলে প্রায় ৬ ইঞ্চি পুরু বরফের স্তরে ঢাকা পড়েছে রাস্তাঘাট। যার জেরে সান্দাকফু ও তার সংলগ্ন এলাকায় শতাধিক পর্যটক আটকে পড়েছেন বলে খবর। সিকিমের পরিস্থিতি ও যান চলাচল তুষারপাতের হাত থেকে রেহাই পায়নি সিকিমও। উত্তর ও পূর্ব সিকিমে তুষারপাতের জেরে লাচেন থেকে থাঙ্গু এবং গুরুদোংমার যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ইউমথাং থেকে জ়িরো পয়েন্টের রাস্তাও বর্তমানে অচল। চুংথাং, লাচুং ও মঙ্গন যাওয়ার রাস্তা খোলা থাকলেও বড় গাড়ি চলাচলে সতর্কতা জারি করেছে প্রশাসন। আবহাওয়ার পূর্বাভাস সিকিম আবহাওয়া দপ্তরের ডিরেক্টর ডক্টর গোপীনাথ রাহা জানিয়েছেন, উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত জারি থাকবে এবং সমতলে সমানতালে বৃষ্টি হবে। অন্যদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৮ মার্চ পর্যন্ত দার্জিলিং(Darjeeling), কালিম্পং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলবে। ২৪ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের চার জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

সান্দাকফু ও সিকিমে তুষারপাত হাভোককে ধ্বংস করেছে | Achira News