Achira News Logo
Achira News

স্বস্তির মধ্যে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে

Ananda Bazar
স্বস্তির মধ্যে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে
Full News
Share:

ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি চূড়ান্ত ঘোষণার পরে স্বস্তির সঙ্গে মাথা তুলেছে প্রশ্নও। কেন আমেরিকার প্রেসিডেন্ট চুক্তির কথা জানালেন, ভারতের প্রধানমন্ত্রী নন, কাদের মধ্যে চুক্তি সই হল, যৌথ বিবৃতি কোথায় ইত্যাদি। মঙ্গলবারও দিনভর শোনা গিয়েছে সেই ধোঁয়াশা ও ধন্দের কথা। ট্রাম্প ভারতের শুল্ক কমিয়ে ১৮% করায় বহু রফতানি সংস্থা স্বস্তি প্রকাশ করেছে। তবে এই শিল্পের উপদেষ্টা জিটিআরআই-এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তবের দাবি, যতক্ষণ না দু’পক্ষ চুক্তির বিষয়গুলি নিয়ে যৌথ বিবৃতি দিচ্ছে, আলোচনার লিখিত তথ্য সামনে আনছে এবং তা কার্যকর হওয়ার খুঁটিনাটি স্পষ্ট করছে, ততক্ষণ ধোঁয়াশা কাটার সম্ভাবনা কম। গোটা ঘটনাটিকে বরং রাজনৈতিক বার্তা হিসেবে দেখা উচিত।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

স্বস্তির মধ্যে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে | Achira News