Achira News Logo
Achira News

সমঝোতার দাবির মধ্যে মার্কিন সেনা ড্রোন ভূপাতিত করায় ইরান-মার্কিন উত্তেজনা

Ananda Bazar
সমঝোতার দাবির মধ্যে মার্কিন সেনা ড্রোন ভূপাতিত করায় ইরান-মার্কিন উত্তেজনা
Full News
Share:

এক দিকে সংঘাত। অপর দিকে বোঝাপড়া চলার দাবি। আপাততআমেরিকা-ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের নির্যাস তেমনই। মঙ্গলবার আরব সাগরে ইরানেরএকটি ড্রোনকে গুলি করে নামিয়েছে মার্কিন সেনা। তার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে তাঁদের বোঝাপড়া চলছে। তবে কোন বিষয়ে এইবোঝাপড়়া, তা খোলসা করেননি ট্রাম্প। ইরানের উপর নজরদারি চালানোর জন্য আরব সাগরে রণতরী ‘ইউএসআব্রাহাম লিঙ্কন’-কে মোতায়েন করে রেখেছে আমেরিকা। আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রালকমান্ড মঙ্গলবার জানিয়েছে, ইরানের একটি ড্রোন ওই রণতরীর দিকে ধেয়ে আসে। তার পরেইএফ-৩৫সি যুদ্ধবিমান থেকে গুলি করে ওই ড্রোনটিকে নামানো হয়। মার্কিন সেনার দাবি, ড্রোনটি‘আগ্রাসী আচরণ’ করছিল। কোনও কারণ ছাড়াই মার্কিন রণতরীর চার দিকে ঘুরে বেড়াচ্ছিল! এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই হোয়াইট হাউসে ইরান প্রসঙ্গে মুখখোলেন ট্রাম্প। তিনি বলেন, “ওরা বোঝাপড়ায় আসছে।” তার পরেই ইরানে সাম্প্রতিকমার্কিন অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন, “এর আগেও ওদের (ইরান) কাছেকিছু করার (বোঝাপড়ায় আসার) সুযোগ ছিল। কিন্তু সেটা আর কার্যকর হয়নি।” তার পরেইট্রাম্পের সংযোজন, “আমার মনে হয় ওরা ওই ঘটনার (ইরানে আমেরিকার সামরিক অভিযান) পুনরাবৃত্তিচাইবে না। তাই ওরা বোঝাপড়া চাইছে। আমরা এখন ওদের সঙ্গে বোঝাপড়া করছি।”

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

সমঝোতার দাবির মধ্যে মার্কিন সেনা ড্রোন ভূপাতিত করায় ইরান-মার্কিন উত্তেজনা | Achira News