Achira News Logo
Achira News

সরকারবিরোধী বিক্ষোভের সমালোচনার জন্য অস্কার প্রিমিয়ারের আগে ইরানি চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ান গ্রেপ্তার হয়েছেন

EI Samay
সরকারবিরোধী বিক্ষোভের সমালোচনার জন্য অস্কার প্রিমিয়ারের আগে ইরানি চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ান গ্রেপ্তার হয়েছেন
Full News
Share:

অস্কারের মঞ্চে যখন তাঁর ছবির জয়গান গাওয়ার প্রস্তুতি চলছে,ঠিক তখনই তেহরানের কারাগারে বন্দি হলেন বিখ্যাত চিত্রনাট্যকার তথা মানবাধিকার কর্মী মেহদি মাহমুদিয়ান। ২০২৬-এর অস্কারের মাত্র কয়েক সপ্তাহ আগে এই ঘটনায় বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।কান চলচ্চিত্র উৎসবে ‘পালম দ’র’ জয়ী ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ (It Was Just an Accident)-এর সহ-লেখক মেহদি। আগামী ১৫ মার্চ অস্কারের আসরে সেরা আন্তর্জাতিক ছবি ও সেরা চিত্রনাট্যের দৌড়ে রয়েছে এই ছবি। কিন্তু মেহদির অপরাধ? ইরানের সুপ্রিম লিডার আলি খামেনেইয়ের বিরুদ্ধে কলম ধরা।সম্প্রতি ইরানে ভয়াবহ সরকার বিরোধী আন্দোলনে প্রায় ৩০০০-এর বেশি মানুষের(বেসরকারি মতে সংখ্যাটা ৩০,০০০ ছাড়াতে পারে)মৃত্যুর জন্য খামেনেইকেই দায়ী করে একটি খোলা চিঠিতে সই করেছিলেন তিনি। চিঠিতে বলা হয়,এই গণহত্যার দায় সরাসরি সুপ্রিম লিডারের। তার পরেই নেমে আসে খাঁড়ার ঘা। মেহদির সঙ্গেই গ্রেপ্তার হয়েছেন মানবাধিকার কর্মী ভিদা রব্বানি ও আবদুল্লাহ মোমেনি। খোলা চিঠিতে সই করা ১৭ জনের মধ্যে তাঁরাও ছিলেন।ছবিটির পরিচালক তথা প্রখ্যাত ফিল্মমেকার জাফর পানাহি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। জেলবন্দি অবস্থাতেই মেহদির সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পানাহি বলেছেন, ‘মেহদি শুধু একজন লেখক নন, তিনি বিবেকের কণ্ঠস্বর।’ অস্কারের আলোয় যখন ছবিটি ভাসছে, তখন তার স্রষ্টার এই পরিণতি প্রমাণ করল, শিল্পীর স্বাধীনতার টুঁটি চেপে ধরতে আজও পিছপা নয় কর্তৃত্ববাদী প্রশাসন।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

সরকারবিরোধী বিক্ষোভের সমালোচনার জন্য অস্কার প্রিমিয়ারের আগে ইরানি চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ান গ্রেপ্তার হয়েছেন | Achira News