উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:আধুনিক জীবনযাত্রায় সুস্থ থাকাটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। আর এই লড়াইয়ে পুষ্টিবিদদের পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে ‘ফ্ল্যাক্স সিড’ বা তিসি বীজ (Flax Seeds) । ছোট এই দানাগুলো কেবল খাবার নয়, বরং শরীরের জন্য এক অনন্য রক্ষাকবচ। যারা নিয়মিত এটি ডায়েটে রাখেন, তাদের শরীরে একগুচ্ছ ইতিবাচক পরিবর্তন দেখা যায়। জেনে নিন তিসি বীজের ৭টি জাদুকরী উপকারিতা: ১. ওজন নিয়ন্ত্রণ: দীর্ঘক্ষণ পেট ভরা রাখার অনুভূতি দেয় এই বীজ, ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে এবং ওজন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ২. হরমোনের ভারসাম্য:তিসি বীজে থাকা ‘লিগনান’ উপাদান মহিলাদের পিসিওডি এবং মেনোপজের পরবর্তী শারীরিক সমস্যাগুলো প্রশমিত করতে সাহায্য করে। ৩. সুগার নিয়ন্ত্রণ:টাইপ-২ ডায়াবিটিস রোগীদের জন্য এটি ওষুধের মতো কাজ করে। এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না। ৪. ক্যানসার প্রতিরোধ:প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি স্তন ও কোলন ক্যানসারের মতো মারণ রোগের ঝুঁকি কমাতে সহায়ক। ৫. উজ্জ্বল ত্বক ও মজবুত চুল:ওমেগা-৩ ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং চুলের গোড়া শক্ত করে অকালপক্কতা ও চুল পড়া রোধ করে। ৬. হজমে মুক্তি:এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে অন্ত্রকে পরিষ্কার রাখে এবং হজমশক্তি বাড়ায়। ৭. সুস্থ হার্ট:ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ তিসি বীজ রক্তে খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ কমিয়ে দেয়। খাওয়ার সঠিক নিয়ম:তিসি বীজ সরাসরি আস্ত না খেয়ে সামান্য ভেজে গুঁড়ো করে খাওয়া সবচেয়ে কার্যকর। প্রতিদিন ১-২ চা চামচ গুঁড়ো তিসি দই, ওটস বা স্মুদির সঙ্গে মিশিয়ে অনায়াসেই খাওয়া যায়। ছোট এই বীজের নিয়মিত অভ্যাস আপনাকে দীর্ঘমেয়াদী সুস্থতার পথ দেখাবে।
সর্বোত্তম স্বাস্থ্যের জন্য শণ বীজের 7টি অলৌকিক উপকারিতা খুলে দিন
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.