Achira News Logo
Achira News

হরিশচন্দ্রপুরে যুবসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে বিক্ষোভ

Uttarbanga Sambad
হরিশচন্দ্রপুরে যুবসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে বিক্ষোভ
Full News
Share:

হরিশ্চন্দ্রপুর:‘যুবসাথী’ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ। মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)-২ নম্বর ব্লক অফিসে বৃহস্পতিবার প্রকল্পের টাকা না পাওয়া এবং দুর্নীতির অভিযোগে বিডিও অফিসের (BDO Office) ভেতরেই ধর্নায় বসেন স্থানীয় যুবকরা। তবে সেই আন্দোলন দীর্ঘস্থায়ী হতে দেয়নি প্রশাসন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বিক্ষোভকারী যুবকদের ধর্না তুলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালক ও বৃদ্ধের অ্যাকাউন্টে টাকা! বিস্ফোরক অভিযোগ বিক্ষোভকারী যুবকদের দাবি, হরিশ্চন্দ্রপুরে যুবসাথী প্রকল্প নিয়ে দুর্নীতির জাল বহুদূর বিস্তৃত। তাঁদের অভিযোগ, একদিকে প্রকৃত শিক্ষিত বেকাররা মাসের পর মাস ফর্ম ফিলাপ করে বসে থাকলেও টাকা পাচ্ছেন না, অন্যদিকে সাত বছরের নাবালক এবং ৬০ বছরের বৃদ্ধের অ্যাকাউন্টে অনায়াসে ঢুকে যাচ্ছে সরকারি ভাতার টাকা। যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের সুবিধা পাইয়ে দেওয়ার এই ঘটনায় সরগরম ব্লক চত্বর। দালাল রাজ ও সরকারি পোর্টালের তথ্য ফাঁস বিক্ষোভকারীদের আরও একটি চাঞ্চল্যকর দাবি হলো, ব্লকের সরকারি পোর্টালের আইডি এবং পাসওয়ার্ড বাইরে দালালদের হাতে ঘুরছে। ফর্ম জমা দেওয়ার পর থেকেই দালালদের ফোন আসছে বলে অভিযোগ। দাবি করা হচ্ছে, টাকা না দিলে যুবসাথীর টাকা ছাড়া হবে না। অর্থাৎ সরকারি সাহায্য পেতেও এখন কাটমানি দিতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় যুবকরা। প্রশাসনের ভূমিকা ও পুলিশের অ্যাকশন এদিন যুবকরা বিডিও-র ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপরই মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয়। এই প্রসঙ্গে চাঁচলের মহকুমাশাসক ঋত্বিক হাজরা জানান, “অনলাইনে ফর্ম পূরণের ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে, যা প্রশাসনের তরফে দ্রুত খতিয়ে দেখে ঠিক করা হবে। অনিয়মের যে অভিযোগ তোলা হচ্ছে, তাও গুরুত্ব সহকারে দেখা হবে।”

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

হরিশচন্দ্রপুরে যুবসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে বিক্ষোভ | Achira News