Achira News Logo
Achira News
EI Samay logo
EI Samay
May 4, 2026, 04:32 AM
বিধানসভা নির্বাচনের আগে ভারত-ভুটান-বাংলাদেশ সীমান্ত বন্ধ

বিধানসভা নির্বাচনের আগে ভারত-ভুটান-বাংলাদেশ সীমান্ত বন্ধ

এই সময়, ধূপগুড়ি:আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সোমবার রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনার ২৪ ঘণ্টা আগে বন্ধ করে দেওয়া হলো তিন আন্তর্জাতিক সীমান্ত। ভারতের সঙ্গে ভুটান ও বাংলাদেশ (একাংশ) সীমান্তগুলি সিল করে দেওয়া হয়েছে। এ জন্য সীমান্ত বাণিজ্য পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।বানারহাটের কালচিনি-ভুটান সীমান্তের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে জয়গাঁ-ভুটান সীমান্ত, শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত। বাংলাদেশি নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জলপাইগুড়ি জেলাশাসক সন্দীপকুমার ঘোষের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিষেবা চালু থাকবে। ভ্রমণরত ভিসা নিয়ে যাঁরা ফিরে আসবেন তাঁদের বাইরে সকলের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে।অন্যদিকে, ভুটানের স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ৩ মে সকাল ৬টা থেকে ৫ মে সকাল ৬টা পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের জেরে চামুর্চি ভুটান গেট ও আলিপুরদুয়ার জেলার জয়গাঁও-ভুটান সীমান্ত গেট- সহ জলপাইগুড়ি জেলার সীমান্তবর্তী আন্তর্জাতিক গেট দিয়ে যাতায়াত বন্ধ থাকবে।সীমান্ত দিয়ে বাণিজ্যিক পরিবহণও বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। ভুটান সরকার জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর পরিস্থিতির প্রভাব ভুটানের উপরে যাতে না পড়ে, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চামুর্চি এলাকার বাসিন্দা বিধান সরকার বলেন, 'ভোট গণনার কারণে ভুটান গেট বন্ধ করে দেওয়া হয়েছে। গেট বন্ধ থাকায় ব্যবসায় কিছুটা প্রভাব পড়বে। কারণ এই এলাকার বহু ব্যবসায়ী ভুটানের নাগরিকদের উপরে নির্ভরশীল। ভুটান থেকে অনেকেই কেনাকাটা করতে এই বাজারে আসেন।'এলাকার আর এক বাসিন্দা আরিফ আনসারি বলেন, 'পর্যটকদের যাতায়াত বন্ধ করার পাশাপাশি ব্যবসায়িক গাড়ির চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। দুষ্কৃতীরা এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করতে যাতে না পারে, সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'
92 shares
😢
A
AajKaal News
May 3, 2026, 02:44 PM
শিলিগুড়িতে নির্বাচনী গাড়ি ব্যবহার করে ছাগল চুরির অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

শিলিগুড়িতে নির্বাচনী গাড়ি ব্যবহার করে ছাগল চুরির অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

আজকাল ওয়েবডেস্ক:রাত পোহালে বঙ্গে ভোট গণনা। ভোট মিটেছে ২৯৪ আসনে৷ কিন্তু সোমবার গণনা হবে ২৯৩ আসনের। বাদ গিয়েছে ফলতা। এই আবহে শিলিগুড়িতে চাঞ্চল্যকর কাণ্ড। নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশের গাড়ি ব্যবহার করে ছাগল চুরির অভিযোগে শিলিগুড়িতে তিন যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি বিধান নগর থানার পুলিশ। অভিযুক্তদের নাম তুষার রায় (২৫), দেবজ্যোতি দেব (২১)। জানা গিয়েছে, দু’জনেই বাঘাযতীন কলোনির বাসিন্দা। আরেকজন কৃষ শীল (১৯), সমরনগর অটো স্ট্যান্ড এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি নিয়েই এই চুরির ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় করাইবাড়ি মিলন মোড় এলাকায় সাগর গজমে নামে এক ব্যক্তি অভিযোগ জানান। তিনি জানান, একটি স্করপিও গাড়িতে করে ৪-৫ জন যুবক এসে রাস্তার ধারে থাকা প্রায় ৮-৯ কেজি ওজনের একটি ছাগল তুলে নিয়ে চম্পট দেয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির নম্বর শনাক্ত করা হয়। এর পর গভীর রাতে বিভিন্ন বিভাগের সহায়তায় গাড়ির মালিকানা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে জানা যায়, গাড়িটি গৌতম পাল নামে একজনের নামে নথিভুক্ত। পুলিশ তাঁর বাড়িতে গেলে ওই ব্যক্তি জানান যে তিনি অসুস্থতার কারণে গাড়ি চালাতে পারেন না। পরবর্তীতে জানা যায়, তাঁর নাতি তুষার রায়ই গাড়িটি ব্যবহার করত। উল্লেখ্য, তুষার পূর্বে একটি মোবাইল ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়েছিল। এরপর বাঘাযতীন কলোনিতে তুষারের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ জানতে পারে, সে আরও কয়েকজনের সঙ্গে মিলেই এই চুরির ঘটনা ঘটায়। তুষারের জবানবন্দির ভিত্তিতে দেবজ্যোতি দেব ও কৃষ শীলকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ঘটনায় ব্যবহৃত গাড়িটি ইতিমধ্যেই পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তুলে জিজ্ঞাসাবাদ ও তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে দুই দিনের রিমান্ডে নেয় বলে পুলিশ সূত্রে খবর। ভোট গণনার আগের দিনই এই ঘটনায় চাঞ্চল্য শহরে৷
31 shares
😢
EI Samay logo
EI Samay
May 2, 2026, 03:51 PM
18 মাসের অভিযানের পর আন্তর্জাতিক মাদক পাচারকারী সেলিম ডোলাকে গ্রেফতার করল ভারতীয় কর্তৃপক্ষ

18 মাসের অভিযানের পর আন্তর্জাতিক মাদক পাচারকারী সেলিম ডোলাকে গ্রেফতার করল ভারতীয় কর্তৃপক্ষ

দেড় বছর তুরস্কের (Turkey) একটি ঘরে গা ঢাকা দিয়েছিলেন। বাড়ি থেকেও বেরোননি। যোগাযোগ করেননি কারও সঙ্গেই। কিন্তু কুর‌্যিয়ারের সূত্রেই দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) ঘনিষ্ঠ আন্তর্জাতিক মাদক পাচারকারীসেলিম দোলার (Salim Dola) হদিশ পেয়ে যান ভারতীয় গোয়েন্দারা। তার পরে গ্রেপ্তারি ছিল সময়ের অপেক্ষা মাত্র।ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক এজেন্সিগুলির যৌথ অভিযানে ইস্তানবুল থেকে সেলিমকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। ২০২৪ সালেই তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। চলছিল তল্লাশি। কিন্তু কিছুতেই তাঁর নাগাল মিলছিল না। তদন্তের সঙ্গে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন, গোটা ব্যাপারটা ছিল খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো।সেলিম মুম্বইয়ের বাইকুল্লার বাসিন্দা। ছোটবেলায় যে গলিতে দাউদ বড় হয়েছেন, সেই এলাকায় যাতায়াত ছিল সেলিমেরও। প্রথম দিকে গুটখার ব্যবসা করতেন। ধীরে ধীরে মাদক পাচারে হাত পাকান। ২০১৮ সালে মুম্বইয়ে বিপুল পরিমাণ ফেন্টানিল-সহ গ্রেপ্তার হন সেলিম। পরে জামিনে ছাড়া পেয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে পালিয়ে যান। সেখান থেকে তুরস্কে গিয়ে আত্মগোপন করেন তিনি।তদন্তকারীরা জানিয়েছে, প্রায় দেড় বছর একটি ঘরেই ছিলেন সেলিম। কারও সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতেন না। কিন্তু একদিন ওই বাড়িতেই কয়েকটি জিনিস অর্ডার করেছিলেন। কুরিয়ার সংস্থা তাঁকে পার্সেল পৌঁছে দেয়। আর সেই সূত্র ধরেই তাঁর গোপন আস্তানার হদিশ পেয়ে যান তদন্তকারীরা। তুরস্ক পুলিশ এবং ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। তার পরে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সেলিম দোলাকে।গত মঙ্গলবার তুরস্ক থেকেভারতে ফিরিয়ে আনা হয়েছে সেলিমকে। তাঁর কাছ থেকে দু’টি ভারতীয় এবং একটি বুলগেরিয়ান পাসপোর্ট বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। তাঁরা জানিয়েছেন, তুরস্কে তিনি নিজেকে বুলগেরিয়ান নাগরিক বলে পরিচয় দিতেন। নিজের নাম রেখেছিলেন ‘হামজা’। তাঁর ওই পাসপোর্টটি জাল নাকি বৈধ তা খতিয়ে দেখা হচ্ছে।বৃহস্পতিবার সেলিমকে মুম্বইয়ের একটি স্থানীয় আদালতে পেশ করা হয়েছিল। ৮ মে পর্যন্ত তাঁকে NCB হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ২০২৩-এর জুনে দক্ষিণ মুম্বই থেকে বিপুল পরিমাণ মেফেড্রোন মাদকের প্রধান পাচারকারী হিসেবেও সেলিমের নাম উঠে এসেছে বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে।
78 shares
😢
EI Samay logo
EI Samay
May 2, 2026, 01:05 PM
পুনেতে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি

পুনেতে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি

চার বছরের মেয়েকে ধর্ষণ করে পাথর দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল ৬৫ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে। পুনের নসরাপুর এলাকার ঘটনা। শুক্রবার রাতে উদ্ধার হয় নাবালিকার দেহ। তার পরেই অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন বাসিন্দারা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুনে গ্রামীণ এলাকার পুলিশ সুপার সন্দীপ সিং গিল।
60 shares
😢
EI Samay logo
EI Samay
May 2, 2026, 05:11 AM
ঘুষ মামলায় দোষী সাব্যস্ত সরকারি আধিকারিককে জামিন দিল সুপ্রিম কোর্ট

ঘুষ মামলায় দোষী সাব্যস্ত সরকারি আধিকারিককে জামিন দিল সুপ্রিম কোর্ট

ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন এক সরকারি আধিকারিক। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় হাইকোর্ট তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণাও করেছিল। যে টাকা ঘুষ হিসেবে তিনি নিয়েছিলেন, তা বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। সেই টাকা নাকি ইঁদুরে কেটে নষ্ট করেছে। এর পরেই দেশের শীর্ষ আদালত জামিন দিয়েছে ওই মহিলা আধিকারিককে।১০ হাজার টাকা ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হওয়া এক সরকারি আধিকারিককে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০২৬ সালের ২৪ এপ্রিল সুপ্রিম কোর্ট ওই মহিলা আধিকারিকের সাজা স্থগিত রাখে এবং তাঁকে জামিন দেয়।এই বিষয়টি নিয়েই বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, যদি বাজেয়াপ্ত করা টাকা সঠিক ভাবে সংরক্ষণ না করা হয়, তাহলে এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। এতে সরকারের আর্থিক ক্ষতি হতে পারে।এই মামলার অভিযুক্তের নাম কুমারী। তিনি আধিকারিক শিশুকল্যাণ প্রকল্পের আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।প্রথমে নিম্ন আদালত তাঁকে বেকসুর খালাস দেয়। কিন্তু পরে পাটনা হাইকোর্ট সেই রায় খারিজ করে তাঁকে দোষী সাব্যস্ত করে। পাটনা হাইকোর্ট তাঁকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। পাশাপাশি আরও একটি ধারায় ৩ বছরের জেল হয়।এর পরেই সুপ্রিম কোর্টে আবেদন করেন ওই আধিকারিক। সেখানে শুনানির সময় জানা যায়, বাজেয়াপ্ত করা ঘুষের টাকা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগ, ইঁদুর সেই টাকা নষ্ট করে দিয়েছে। এর জেরে আদালতে বাজেয়াপ্ত করা টাকা পেশ করা সম্ভব হয়নি।এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট তাঁর সাজা স্থগিত রাখে এবং তাঁকে জামিন দেয়। তবে মামলাটি এখনও শেষ হয়নি। পরবর্তী শুনানিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
14 shares
😢