EI Samay
May 5, 2026, 08:59 AM


আইপিএল দল বিক্রিঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস বড় চুক্তিতে হাত বদলেছে
মার্চ মাসে IPL-এ অন্যতম বড় ঘোষণা হয়। ১৫ হাজার কোটি টাকায় বিক্রি হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। ভারতীয় ক্রিকেটে এই বিপুল টাকা আসায় অনেকে আশা দেখেছিলেন। RCB কেনেন বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন কনসর্টিয়াম। অন্যদিকে রাজস্থান রয়্যালস কেনে কাল সোমানির নেতৃত্বাধীন কনসর্টিয়াম। RCB ঠিক থাকলেও বদলে গিয়েছে রাজস্থান রয়্যালসের মালিকানা। কাই সোমানিকে সরিয়ে মালিক হয়েছে মিত্তল পরিবার ও আদার পুনাওয়ালা। আচমকা মালিকানা বদল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কাল সোমানি।২৪ মার্চ জানানো হয়, কাল সোমানি, রব ওয়ালটন, হ্যাম্প পরিবারের কনসর্টিয়াম ১৫ হাজার কোটি টাকায় রাজস্থান রয়্যালস কেনে। এই ডিলটা ছিল অন্যতম বড়। কিন্তু ৩ মে জানানো হয়, লক্ষ্মীনারাণ মিত্তল ও আদিত্য মিত্তলের নেতৃত্বাধীন মিত্তল পরিবার ও আদার পুনাওয়ালা মিলে ১৫ হাজার ৬৬০ কোটি টাকায় রাজস্থান রয়্যালস কিনেছেন। এই মালিকানা বদল নিয়ে জানানো হয়েছিল, কাল সোমানির কনসর্টিয়াম নিজে থেকে সরে গিয়েছে মালিকানার দৌড় থেকে। এ বার তাদের পক্ষ থেকে জানানো হলো, জোর করে বাদ দেওয়া হয়েছে।কনসর্টিয়ামের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘আমরা রাজস্থান রয়্যালসের মালিকানার অংশ হতে না পেরে হতাশ। গত ৬ মাস ধরে আমরা রাজস্থান রয়্যালস কেনার প্রক্রিয়ায় ছিলাম। আমাদের কনসর্টিয়াম দিনরাত এক করে রাজ করেছে। আমাদের মধ্যে রয়েছে NFL, MLB, EPL, লা লিগা ও TGL-এর সঙ্গে কাজ করা অভিজ্ঞরা। তবে মিডিয়ায় আমরা যেটা দেখছি সেটা ভুল। আমাদে্র কাছে টাকা আছে এবং আমরা কখনই আমাদের বিড প্রত্যাহার করিনি। আমাদের কাগজপত্র তৈরি, আমরা সততার সঙ্গে পুরো কাজ করেছি।’অর্থাৎ, রাজস্থান রয়্যালসের বর্তমান মালিক গ্রুপ যেই যুক্ত দেখিয়েছে কাল সোমানির কনসর্টিয়ামকে সরিয়ে দেওয়া নিয়ে সেটা থেকে কনসর্টিয়াম পুরো উল্টো পথে হাঁটল। যার পর প্রশ্ন উঠছে, সত্যি কী? কোন পক্ষ সত্যি কথা বলছে? যদিও কাল সোমানির কনসর্টিয়াম জানিয়েছে তারা এই বিষয়ে আর গভীরে যেতে চায় না। নতুন মালিক ও রাজস্থান রয়্যালসকে তারা শুভেচ্ছা জানিয়েছে।রিপোর্টে প্রকাশ, মিত্তল পরিবার ও আদার পুনাওয়ালা গোষ্ঠীর মধ্যে ৭৫% মালিকানা থাকবে মিত্তলদের কাছে। ১৮% থাকলে পুনাওয়ালার কাছে এবং বাকিটা রাখবে রাজস্থান রয়্যালসের বর্তমান মালিকরা।
28 shares
😐













